শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মার্কিন নাগরিকদের সতর্ক করল ঢাকার দূতাবাস

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে।

 

সোমবার (১৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়।

 

তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে উঠছে।

এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলো‌কে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হ‌তে পা‌রে।

দূতাবাস আরো বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে। সে জন্য বি‌ক্ষোভ এ‌ড়ি‌য়ে চলার পাশাপা‌শি কোনো বড় সমাবেশের আশপাশে থাক‌লে সতর্কতা অবলম্বন করুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ