শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

মহসিন হোসাইন / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

বিআরডব্লিউটিপি-১ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর আধুনিক নৌ বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) চাঁদপুর সদর উপজেলা ৮নং ওয়ার্ড দারুল উলুম মাদ্রাসায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আয়োজনে ও সোশ্যাল এনজিও’র সহায়তায় চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা বাবদ চেক প্রদান করা হয়।

এসময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদান হিসেবে এই নিয়ে তৃতীয়বারের মতো চেক হস্তান্তর করা হয়। যার মধ্যে প্রথমবারে দেওয়া হয়েছে- ৯৭লাখ ৭৮হাজার ৪শত ৬টাকা , মোট ৭৬জন পরিবারের মাঝে।

এরপর দ্বিতীয় বার দেওয়া হয়েছে ১কোটি ২লাখ ১৭হাজার ২শত ৩২টাকা, মোট ৩৫ জন পরিবারের মধ্যে। এবারে এসে তৃতীয়বারের মতো দেওয়া হলো ১৯টি পরিবারের মাঝে মোট ৬২লাখ ৩০হাজার ৫শত ৫৮টাকা।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ প্রকল্প পরিচালক (পিডি) আইয়ূব আলী।

এসময় তিনি বলেন, চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণে যে কোনো সমস্যা সম্মুখীন হলে চাঁদপুর জেলা পুলিশ সব সময় আইনগত ব্যবস্থা দিয়ে পাশে থাকার আহ্বান করেন।

এছাড়াও তিনি কাজের বিষয়ে ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার বিষয়ে চাঁদপুর জেলা বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মোঃ নাহিদ হোসেন কেও বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

সবশেষে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের যারা ইতোমধ্যে তাদের অর্থ পেয়েছেন তাদের এবং যারা এখনো পায়নি অথবা যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর জেলা বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালককে অবহিত করার জন্য বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা (রিভার)।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ফরহাদুজ্জামান ,বিআইডব্লিউটিএ উপ- পরিচালক -মোঃ নাহিদ হোসেন, চাঁদপুর সদর নতুন বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর সদর নৌ থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনির হোসেন, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন গাজী, বিআইডব্লিউটিএ সিবিএ সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন , সাংবাদিক বিপ্লব সরকার ও বিআইডব্লিউটিএ একাউন্ট অফিসার আহমেদুল কবির , প্রকল্প এক্সিকিউটিভ দিদার এ আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ