শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের ৩০০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

নাট খুলে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ীতে আটকে ছিল এক ঘণ্টা। ট্রেনটি ছাড়ার আগ মুহূর্তে বিষয়টি নজরে আসে। এতে করে অল্পের জন্য রক্ষা পান তিনটি বগির অন্তত ৩০০ যাত্রী। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে আসে। বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী স্টেশনে পৌঁছার কিছুক্ষণ পর ট্রেনের কর্মকর্তারা পরীক্ষা করার সময় দেখেন, পেছনের তিনটি বগির আগের চাকার গুরুত্বপূর্ণ একটি নাট খুলে আছে। ছাড়ার আগ মুহূর্তে বিষয়টি নজরে না এলে এভাবেই ট্রেনটি রওনা দিত। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পেছনের তিনটি বগিতে থাকা অন্তত ৩০০ যাত্রী মারাত্বক ঝুঁকিতে পরতেন।

রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নাট খুলে ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল চলাচল এক ঘণ্টা বিলম্ব হয়েছে। নাটটি মেরামত শেষে সোয়া ১২টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

তন্ময় কুমার দত্ত আরও বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নাটের সমস্যা হওয়ায় আধা ঘণ্টা আগেই ছেড়ে গেছে ভাটিয়াপাড়া ট্রেনটি। আপাতত আর কোনো সমস্যা নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ