শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

এমপি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি : ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ সদর দফতরের মাধ্যমে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

ডিবি প্রধান এমপি আনার হত্যাকান্ডের তদন্তে নেপাল যাত্রার আগে আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে সাংবাদিকদের বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের মদতদাতা আক্তারুজ্জামান শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এরআগে শাহীন নেপালের কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে পালিয়ে গেছে। এছাড়া হত্যাকান্ডের পর অন্য আসামিরাও নেপালে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মামলার তদন্তের স্বার্থে  আমরা সেখানে যাচ্ছি।’

হারুন অর রশীদ জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে, সেটি নিয়েই তদন্ত করতে আমরা সেখানে যাচ্ছি। ইন্টারপোলকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদান-প্রদান চলছে বলেও জানান তিনি।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের তদন্ত করতে চার সদস্যের একটি দল নেপালের উদ্দেশ্যে আজ রওনা দেয়।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান সংসদ সদস্য আনার। পরে তার নিখোঁজের ঘটনায় ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন সেখানকার বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। পরে কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ