শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

চাঁদপুরে পুলিশের কার্যক্রমের প্রশংসায় অতিরিক্ত ডিআইজি

চাঁদপুর প্রতিনিধি / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

চাঁদপুরে পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান।

শুক্রবার (৮ জানুয়ারি) জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পুলিশ লাইন্‌স, কোর্ট পুলিশসহ পুলিশের অন্যান্য দপ্তরগুলো পরিদর্শন করেন, অতিরিক্ত ডিআইজি।

এসময় তাকে চাঁদপুরে স্বাগত জানান, জেলা পুলিশ সুপার মো. মাহবুব রহমানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, চাঁদপুরে পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান।

এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের লোভ লালসায় না থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলে তার কৃতিত্ব শুধু পুলিশের একা নয়। পরিবার, দেশ ও জাতির জন্যও গর্ব এবং অহংকারের।

চাঁদপুরে পুলিশের প্রতিটি ইউনিট বেশ দক্ষ বলেও ভূয়সী প্রশংসা করেন। এই জন্য জেলা পুলিশ সুপার ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

ছবিতে থাকতে পারে: 3 জন লোক, লোকেরা দাঁড়িয়ে আছে

এদিকে, শুক্রবার বিকেলে চাঁদপুর ত্যাগ করার শেষ মুহূর্তে জেলার শাহরাস্তি থানা পরিদর্শন করেন, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান। সেখানে ফুল দিয়ে তাকে বরণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ