শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

লিটারে সয়াবিনের দাম বাড়লো ৪ টাকা, কমলো খোলায়

বাণিজ্যক ডেস্ক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। তবে খোলা তেল প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন এই দাম মিলগেট পর্যায়ে আজ থেকে কার্যকর শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোজ্যতেল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বন্সপতি ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের সঙ্গে ট্যারিফ কমিশনের দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নতুন এই দাম ঘোষণা করেন।

নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৭ টাকা। ৮০০ টাকার ৫ লিটার বোতলজাত তেলের দাম এখন ৮১৮ টাকা করা হয়েছে। প্রতি লিটার খোলা তেলের দাম ১৪৯ টাকা থেকে কমে ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া পামতেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা।

এর আগে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর ঘোষণা দেন মিলমালিকেরা। গত মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্যসচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর প্রেক্ষিতে আজ মিলমালিকদের সঙ্গে ট্যারিফ কমিশনের বৈঠকে নতুন এই দাম নির্ধারণ করা হলো।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সয়াবিন তেলে ভোক্তা পর্যায়ে ১৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেয়া হয়। তবে গত ১৫ এপ্রিল ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করতে হলো। তিনি বলেন, ভোজ্যতেল মিলমালিকদের সঙ্গে বৈঠক করে আমরা একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করতে পেরেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে আমরা দ্রুত তেলের নতুন দাম নির্ধারণ করেছি। যাতে সরবরাহ চেইনে কোন ধরনের বিঘ্নতা তৈরি না হয়। যে পরিমাণ ভোজ্যতেল সরবরাহ চেইনে আছে, তাতে কোরবানির ঈদ পর্যন্ত তেলের কোন ঘাটতি দেখা দেবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আহসানুল ইসলাম বলেন, সুপার পামতেলের দাম আগে নির্ধারণ করা ছিল না, এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি। প্রতি লিটার সর্বোচ্চ ১৩৫ টাকায় বিক্রি হবে। তিনি জানান, কোন ব্যবসায়ী যেন পামতেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করতে না পারে সে ব্যাপারে সরকারের কঠোর নজরদারি থাকবে।

ভ্যাট অব্যাহতি দেয়ার প্রেক্ষিতে রোজার আগে গত ১ মার্চ বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়, তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ