শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ইংরেজি শেখাতে হলে শিক্ষকদের আগে দক্ষ হতে হবে: এডিসি মাহমুদ জামান

এস. কাউসার ,চাঁদপুর / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, এই কোর্স একটি চমৎকার উদ্যোগ। ৬ মাসের জুম এ্যাপসের মাধ্যমে পরিচালিত এই কোর্সের ফলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগনের মধ্যে ইংরেজি শিক্ষা বা ইংরেজিতে কথা বলার যে জড়তা তা অনেকাংশেই কেটে যাবে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এই প্রতিযোগিতামূলক বিশ্বায়নের যুগে একটি না জানলে ও বলতে না পারলে আমরা পিছিয়ে থাকবো। তাই আমাদের নতুন প্রজন্মকে ইংরেজি শেখাতে হলে আগে শিক্ষকগনের ইংরেজিতে দক্ষ হতে হবে। আর এই কোর্সটি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

শনিবার (৯ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুম প্রশিক্ষণের মাধ্যমে উদ্ভাবনী ইংরেজি ভাষার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এই কোর্সের মাধ্যমে শিক্ষকগন ইংরেজি শিক্ষার পাশাপাশি চাকরির বিধানাবলী, পতাকা বিধি, জাতীয় সঙ্গীত, টেবিল ম্যানার ইত্যাদিও শিখেছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। এই কোর্সের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি ডিপিও মহোদয়কে অনুরোধ করছি।

তিনি আরো বলেন, আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ইংরেজি শিক্ষার জন্য একটি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব চালুর উদ্যোগ নেয়ার জন্য ডিপিও মহোদয়কে অনুরোধ করছি। এর জন্য চাঁদপুর জেলা প্রশাসন থেকেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। আজকের এই ‘The One Innovative English Language Zoom Course’’ এর সমাপনী অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারবাবে আয়োজনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সকলকে ধন্যবাদ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক অফিসার মোঃ শাহাবুদ্দিন।

ছবিতে থাকতে পারে: 5 জন লোক, লোকেরা দাঁড়িয়ে আছে, যে টেক্সটে 'The One Language Zoom Coursa bctiritie The One Innovative பா9 Guest Deputy Anjana Com Chair Md. Sh District Prima Date 2021 Organized By: Prima uca' লেখা আছে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ দাউদ হোসেন চৌধুরী, পিটিআই সুপার জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমূখ।

সহকারি শিক্ষক সুরঞ্জিত কর এর সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, রহমত আলী পাটওয়ারী, আল মামুন, প্রধান শিক্ষক শাহাজাহান সিদ্দিকী, মাকসুদা আক্তার, আব্দুর রহমান, সুফিয়া আক্তার প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ