শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

হাজীগঞ্জে কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মেহেদীর প্রার্থীতা প্রত্যাহার

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আসন্ন পৌর নির্বাচনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মো. মেহেদী হাসান একই ওয়ার্ডের অপর প্রার্থী মো. রাছেল মিয়াকে সমর্থন করে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার ও প্রার্থী রাছেল মিয়াকে সমর্থন করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আপনাদের (ভোটার ও এলাকাবাসী) দোয়ায় আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি এবং রিটার্নিং অফিসার কর্তৃক তা বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আমি আমার ওয়ার্ডবাসীর অনুরোধে এবং বাড়ির মুরুব্বি ও আমার পরিবারের সিদ্ধান্ত মতে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।

এ সময় তিনি একই ওয়ার্ডের অপর প্রার্থী মো. রাছেল মিয়াকে সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন। এরপর সাংবাদিক মেহেদী হাসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাউন্সিলর প্রার্থী মো. রাছেল মিয়া বলেন, আমি সম্মানিত ভোটারদের মূল্যবান ভোট ও এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আব্দুল আউয়াল ও ওমর ফারুক সর্দার।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য ও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সদস্য হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, রেজাউল করিম নয়নসহ অন্যান্য সদস্যবৃন্দ। এলাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, কাউছার আহমেদ, শহীদুল্লাহ্ শহীদ, কামাল হোসেন, ইমাম হোসেন ও অন্যান্যরাসহ উপজেলা পর্যায়ের সংবাদকর্মী।


এই ক্যাটাগরির আরো সংবাদ