শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা

দর্পণ ডেস্ক / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ ও সুইডেন আজ সবুজ জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং আইসিটি খাতে সুইডিশ বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এখানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে আসলে এসব বিষয় উঠে আসে।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে রাষ্ট্রদূতকে বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ স্বদেশে প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান।

সুইডেনের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের অব্যাহত সহায়তার আশ্বাস দেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার সুইডিশ প্রতিপক্ষের অভিনন্দন পত্রও হস্তান্তর করেন।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী আজ দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) নতুন মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তারা বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ