শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বেনাপোলে বিপুল পরিমাণ ডলারসহ নারী আটক

বেনাপোল প্রতিনিধি / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন-কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক নারী যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। 

মঙ্গলবার সকাল ১১টার সময় তাকে আটক করা।

আটক নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তার পাসপোর্ট নং-অ-১১৩২২২২০।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি নারী যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের মধ্যে অবস্থান নেয়। পরে যাত্রী ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা।

আটক নারীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ