শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সরকারের মূল টার্গেট ইশতেহার বাস্তবায়ন: কাদের

দর্পণ ডেস্ক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া ইশতেহারের বাস্তবায়নই নতুন সরকারের মূল টার্গেট।

শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। প্রস্তুতি এখনো হয়নি। আমরা প্রথম ক্যাবিনেট মিটিং করবো। প্রধানমন্ত্রী যে দিক-নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে কাজ করবো।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলাতে হবে। বিশ্ব খাতে যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা কঠিন। শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্যই আমরা নানা সংকট অতিক্রম করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। তাই আমাদের আত্মবিশ্বাস আছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী। দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে তিনি সংকট মোকাবিলায় সাহসী ভূমিকা পালন করেছেন। এ কারণেই তিনি দেশ ও জনগণের আশার বাতিঘর ও স্বপ্নের সাহসী ঠিকানা। শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে সেই দেশ এগিয়ে যাবেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না। জন্ম থেকে আজ পর্যন্ত কন্টকাকীর্ণ পথ অতিক্রম করেই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে স্মার্ট সোনার বাংলা বিনির্মাণ করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ