শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কচুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক : ১

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরে কচুয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে নবী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড়পাঁড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত নবী হোসেন উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড়পাঁড়া গ্রামের মজুমদার বাড়ির আব্দুল রব এর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, ঐ স্কুলছাত্রী উপজেলার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে এবং নবী একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন বুধবার দুপুরে ওই ছাত্রীর মা ঘরে ছিল না। সেই সুযোগে নবী তাকে একা পেয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এমতাবস্থায় তার মা ঘরে আসলে নবী হোসেন দ্রুত পালিয়ে যায়।

ভিকটিমের মা জানায়, এ ঘটনার পর ওইদিন বিকেলে আমি কচুয়া থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, নবী হোসেনকে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়। পরে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ