শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শাহরাস্তিতে উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শাহরাস্তি প্রতিনিধি / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিন ব্যাপী এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় ফেরুয়া বাজার- সুচিপাড়া দক্ষিণ ইউপি সড়কে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন, সাড়ে ১১ টায় মেহের লোটরা হতে রাগৈ কুমার বাড়ি সড়কে চেইনেজে বক্স কালভার্ড নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন, সাড়ে ১২ টায় নরিংপুর মিয়াবাড়ি বদুল্লা ভাংতি ভায়া বাশার পাটোয়ারী বাড়ি সড়ক ভিত্তিপ্রস্তর স্থাপন ও দুপুরে ধামরা-ফেরুয়া সড়কে বক্স কালভার্ট ভিত্তিপ্রস্তর স্থাপন। ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি।

এসময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় চলতি অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার নেতৃত্বে শত কোটি টাকার কাজ এগিয়ে যাচ্ছে। প্রধান অতিথি আরো বলেন ডাকাতিয়া নদীর উপর নয়টি ব্রিজ নির্মাণ করেন, শাহরাস্তি-হাজীগঞ্জ সাড়ে ৪শত কিলোমিটার পাকারাস্তা করন, বিভিন্ন খালের উপরে ছোট-বড় ৮শত ব্রীজ, কালভার্ট নির্মাণ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিতকরণ, হতদরিদ্রদের ৫শত মাঝে ঘর বিতরণ, ফায়ার সার্ভিস, ডিজিটালএক্সসহ এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। রাস্তা-ঘাট, ব্রীজ, কালভাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মীত ভবন সহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

তাছাড়াও করফুলেন্নেছা মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ৪তলা একাডেমীক ভবন। শাহরাস্তির ২টি প্রধান সড়কের প্রায় ১শত ৪০কোটি টাকা ব্যয়ে পূণ সংস্কার কাজ সহ ব্যপক উন্নয়মূলক কাজ ইতি মধ্যে সমাপ্ত হয়েছে। আরো অনেক উন্নয়ন মূলক কাজ নির্মান চলমান আছে। আপনাদের সকলের সহযোগীতা নিয়ে বাকী সকল উন্নয়ন মূলক কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সূচিপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, সূচীপাড়া দঃ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ আহবায়ক আব্দুল মান্নান বেপারী, আওয়ামীলীগ নেতা মোঃ হুমায়ুন কবির ভূইয়া, মোঃ সেলিম খাঁন, মোঃ নজরুল ইসলাম, যুবলিগ নেতা মেশকাত হোসেন (বিটু), হুমায়ুন কবির (সেন্টু), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদোয়ান হোসনে সেন্টু ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামলীগ, যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ