শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রুপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে আজ সকালে তিনশ’ ফুট সড়কে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েনে বলে জানিয়েছেন পুলিশ৷ এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন৷

আজ সকাল দশটার দিকে ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন৷ হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ: ১২-৪৭৬২) উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহত সাতজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ