শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

কুয়াশায় চাঁদপুরে দুটি লঞ্চের সংঘর্ষে নিহত ১

চাঁদপুর প্রতিনিধি / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

চাঁদপুরের মেঘনা নদীতে পৃথক স্থানে যাত্রীবাহী লঞ্চের দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোহেল নামের এক যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে মেঘনা নদীর হাইমচর ও মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে বলে জানান চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন।

তিনি জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকাগামী সুরভী-৮ ও ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই লঞ্চের চাপায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। অপরদিকে রাত সাড়ে ৩টার দিকে এম ভি এ আর খান-১ এবং এম ভি রফরফ-৭ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙ্গে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, লঞ্চের মাস্টার ড্রাইভারদের প্রতিনিয়ত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যে নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া থাকলেও (বন্দর বিজ্ঞপ্তি) তারা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করার কারণেই প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।

হাইমচরের নীলকমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা ঘটার পর কেউ কেউ একজন ট্রিপল নাইনে ফোন করে জানায়। ঘটনাস্থলে গিয়ে আমরা কোন লঞ্চ দেখতে পাইনি। ইতোমধ্যে লঞ্চগুলো স্ব-স্ব গন্তব্যে পৌঁছে গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ