শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নেভিগেশন বয়া চুরির ঘটনায় তোলপাড় মোংলায়

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

মোংলা বন্দরে আবারও সক্রিয় হচ্ছে শক্তিশালী চোরাই সিন্ডিকেট চক্র। এবার নেমেছে জাহাজ চলাচলে সাহায্যকারী নেভিগেশন বয়া চুরির কাজে। সম্প্রতি বন্দরের নৌ চ্যানেল বঙ্গবন্ধু চর এলাকায় একটি নেভিগেশন বয়া চুরি করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, নেভিগেশন বয়া একটি চ্যানেলের বামপাশ বা বিপদের অবস্থান চিহ্নিত করে। এই বয়া দেখেই মূলত বিদেশি জাহাজ নিরাপদে বন্দরে প্রবেশ করে। যদি এই বয়া না থাকে তাহলে জাহাজ প্রবেশে মারাত্মক ঝুঁকি থাকে।

বন্দরের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, আমাদের বঙ্গোপসাগরের নৌ চ্যানেলে ১০ নম্বর বয়া মিসিং আছে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন, লোকমুখে বয়া চুরির ঘটনা শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ