শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ৩৪ জেলে

নিজস্ব প্রতিবেদক / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫৪ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল ও ১৯২ কেজি ইলিশ জব্দ করা হয়।

শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ৩৪ জেলেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করা হয়। এসময় ৫৪ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল ও ১৯২ কেজি ইলিশ জব্দ করা হয়।

অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি জব্দকৃত মাছ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ