শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

আফাজ উদ্দিন মানিক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

মহাপবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা জশনে জুলুছ কমিটির আয়োজনে জশনে জুলুছ ই ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উদযাপন করা হয়েছে। গতকাল ১২ রবিউল আউয়াল কচুয়া ডাক বাংলো মসজিদ মাঠে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী সাঃ এর তাৎপর্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আলমগীর শাহ আলক্বাদেরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাজালালের সঞ্চালনায় বক্তব্য রাখেন হযরত মাওলানা বাহালুল শাহ আলক্বাদেরী, মাওলানা মোঃ শফিকুল ইসলাম চাঁদপুরী, মুফতি মোঃ নুরূল আলম মজুমদার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক মাষ্টার, কচুয়া থানা অফিসার ইনর্চায মোঃ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন এলাকা থেকে জশনে জুলুছ মিছিল নিয়ে আসা অসংখ্য নবী প্রেমিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্রগ্রামের মিরসরাই দরবার শরীফের পীর হযরত মাওলানা হাফেজ শাহ মেছবাহুল ইসলাম লতিফি।উদ্বোধনী পর্ব শেষে জশনে জুলুছটি কচুয়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে পুনরায় ডাকবাংলো সংলগ্ন মসজিদ মাঠে এসে মিলাদ ও মুনাজাত আয়োজনের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়। আখেরী মুনাজাত পরিচালনা করেন মীরসরাই দরবার শরীফের পীর মেছবাহুল ইসলাম লতিফী।

সকাল ৯টা থেকে ডাকবাংলো মসজিদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমান গন খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন। সাড়ে ৯টার দিকে মসজিদ প্রাঙ্গন অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্্্øীর উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে। সম্পূর্ণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ এ মিলাদুন্নবী সাঃ এর কর্মসূচী পালিত হওয়ায় উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি মাওলানা আলমগীর শাহ আলক্বাদেরী আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সহ জশনে জুলুছে যোগদান কারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ