শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় সরকারি র্নিধারিত ডেঙ্গু পরীক্ষার অতিরিক্ত ফি রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় যায়।

এছাড়া সরকার নির্ধারিত ডেঙ্গু পরীক্ষা ফি সিবিসি ৭০০ টাকা, এনএস-১ এক হাজার টাকা, আইজিজি/আইজিএম- ১ হাজার টাকা করে রেখে আসছেন। একই সঙ্গে এই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং নির্ধারিত সেবা মূল্যের চেয়ে বেশি দাম রাখায় ওই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাঁদপুর জেলা ক্যাব এবং পুলিশ। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বরে জানান এ কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ