শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন: সিইসি

দর্পণ ডেস্ক / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি নিয়ে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, তফসিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন।

সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু; নভেম্বরে হবে তফসিল ঘোষণা। এর আগেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে সতর্ক করলেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, তফফিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন।

সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসক ক্ষমতাসীন দলকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রী পরিষদে চিঠি দেয় ইসি।

এ প্রসঙ্গে সিইসি জানান, সম্প্রতি জামালপুরের ডিসি প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করার পর সেই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করার জন্যও বলা হয়েছে। নির্বাচন, জনগণ, ইসি ও সরকারের আস্থার স্বার্থে এটা করা হয়েছে।

এদিকে প্রার্থীদের আচরণবিধি লংঘনের বিষয়ে সিইসি বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা দেখা হবে তফসিল ঘোষণার পর।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে থাকবো। কোনোভাবেই চাইবো না, কোনও জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলকভাবে প্রতিফলিত হোক। কারো আচরণ পক্ষপাতমূলক হলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি হয়ে যাওয়া সংলাপ ইতিবাচক হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।


এই ক্যাটাগরির আরো সংবাদ