শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

আদমজী ইপিজেডে চীনা কোম্পানির বিনিয়োগ ১ কোটি ২২ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

চীনা শিল্প প্রতিষ্ঠান মেসার্স চেরি বাটন লিমিটেড ১ কোটি ২২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে একটি গার্মেন্ট এক্সেসরিজ শিল্প স্থাপন করতে যাচ্ছে। 

আজ মঙ্গলবার  বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স চেরি বাটন লিমিটেড এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং চেরি বাটন লিমিটেডের চেয়ারম্যান মা মিয়েওইয়েন (জেসিকা) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বাার্ষিক ১৬৫ কোটি পিস মেটাল বাটন, মেটাল জিপার, প্লাস্টিক বাটন, ভিসলন জিপার, নাইলন কয়েল জিপার এবং অন্যান্য এক্সেসরিজ যেমন আইলেট, রিভেট, স্টপার, ব্যাজ, বাকল, সাসপেন্ডার বাকল ইত্যাদি তৈরি করবে।

কারখানাটি ১০৬৮ জন বাংলাদেশি নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (অর্থ) নাফিসা বানু এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ