শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ঢাকা থেকে ভাঙ্গায় পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন। এসময় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত জনতা। 

বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে ট্রেনটি ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। এর আগে সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেয়ে যায় ট্রেনটি।

সকাল সাড়ে এগারোটার দিকে ট্রেনটি পদ্মা সেতুতে ওঠে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি।

যাত্রী ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। বহুল কাঙ্ক্ষিত ট্রেনটির পরীক্ষামূলক এই যাত্রা পরিচালনা করছেন লোকোমোটিভ মাস্টার এনামুল হক ও সহকারী লোকোমোটিভ মাস্টার এম এ হোসেন।

আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর চালু হবে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত। আর ২০২৪ সালের জুনে যশোর পর্যন্ত পুরো প্রকল্প উদ্বোধন হবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ