শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম: আইজিপি

দর্পণ ডেস্ক / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশের সক্ষমতা রয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোন চাপ অনুভব করছেন না বলে মনে করেন আইজিপি।

তিনি বলেন, এক সময় এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।
আইজিপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশ সক্ষম। পুলিশের প্রতি জনগণের সে আস্থা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

আইজিপি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন। সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ