শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ফেলে যাওয়া গামছায় মিলল সাড়ে তিন কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে  সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। তবে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলে আটক করা হয়।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন পাচারকারীকে ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা।

পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়া হবে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ