শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ডেঙ্গু ছড়িয়ে পড়ছে দেশজুড়ে

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
file photo

ডেঙ্গু ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। নড়াইলে আক্রান্তের সংখ্যা বাড়লেও সদর হাসপাতালে নেই ডেঙ্গু কর্নার। পার্বত্য জেলা রাঙামাটিতেও ছড়িয়েছে ডেঙ্গু। উত্তরের জেলা দিনাজপুরে আক্রান্তদের বেশিরভাগ ঢাকাফেরত। রংপুরে জনসচেতনতা বাড়াতে চলছে অভিযান।

নড়াইলে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহরের চেয়ে গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের মধ্যে শিশুও রয়েছে।

সদর হাসপাতালের চারপাশ মশাদের অভয়াশ্রম। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশেও জলাবদ্ধতা ও ঝোপ-জঙ্গল। হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে অন্য রোগীদের পাশেই। এজন্য জনবল সংকট ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে স্বাস্থ্য বিভাগ।

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার বলেন, “চেষ্টা করছি, ডেঙ্গু কর্নার করে চিকিৎসা সেবা দেবার।”

নড়াইল সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, “জুলাই মাস থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা দ্রুতই বেড়েছে। তবে সেটা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।”

রাঙামাটিতেও ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ রোগের লক্ষণ দেখা দিলে প্রচুর তরল খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর বলেন, “অনেকে বুঝতেই পারছেনা যে রোগী খারাপের দিকে যাচ্ছে। এ জন্য জ্বর হলেই দ্রুত ডাক্তার পরামর্শ নিন, বেশি বেশি করে তরল খাবার খাবেন।”

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর বেশিরভাগই ঈদের সময় ঢাকা থেকে যাওয়া।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন করতে রংপুরে বাসাবাড়িতে অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন।


এই ক্যাটাগরির আরো সংবাদ