শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

পুরোপুরি বন্ধ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

জ্বালানি সংকটে ২৫ দিনের জন্য বন্ধ হলো দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রার উৎপাদন।

সোমবার দুপুর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণাঙ্গরুপে বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৫ জুনের মধ্যে কয়লা আমদানী করে ১ জুলাই থেকে ফের উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কয়লা আমদানীতে ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া পড়ে। ডলার সংকটে বিল পরিশোধ করতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কয়লা সরবরাহ বন্ধ করে দিলে জ্বালানি সংকটে গত ২৫ মে বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন।

অবশিষ্ট কয়লা দিয়ে অপর ইউনিটের উৎপাদন চালু রাখা হলেও সোমবার দুপুর ১২টা ৪০ মিনিট বন্ধ হয় সেটিও। জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশব্যাপী শুরু হয় লোডশেডিং। প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতিতে তীব্র গরমের মধ্যে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না পেয়ে নাকাল সাধারণ মানুষ। জনজীবনে নেমে আসে চরম অস্বস্তি।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আব্দুল হাসিব জানান, বৈশ্বিক পরিস্থিতি ও ডলার সংকটের কারণে আমাদের এলসি খুলতে একটু দেরী হয়ে যায়। এটি সাময়িক একটি সমস্যা। বিশ্ব ব্যাংকের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে কয়লাবাহী জাহাজ জেটিতে আসবে বলে আশা করা যাচ্ছে। জাহাজ আসার ৩-৪ দিনের মধ্যে কয়লা আনলোড করে আগামী ১ জুলাইের মধ্যে ইউনিটগুলো চালু হবে বলে জানান এই প্রকৌশলী।


এই ক্যাটাগরির আরো সংবাদ