শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে সিএমপি

নিজস্ব প্রতিবেদক / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে দুটি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, মার্কিন দূতাবাসের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রোববার রোবটগুলো বিনামূল্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, আজ নগরীর দামপাড়া পুলিশ লাইনে রোবটগুলো সিএমপি কমিশনারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ সন্ত্রাসবিরোধী উপদেষ্টা রিকি বি. চেম্বার্স সম্পূর্ণ সেটআপসহ দুটি বিস্ফোরক অস্ত্র নিষ্পত্তি (ইওডি) রোবট হস্তান্তর করবেন। তিনি বলেন, রোবট চালানোর জন্য ইওডি প্রযুক্তিবিদ কর্তৃক বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের দুই সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে।

সিএমপি সূত্র জানায়, দূর থেকে নিয়ন্ত্রিত রোবটদুটি ঘটনাস্থলেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বা শারীরিক স্পর্শ ছাড়াই নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম। (সূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ