শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

১৯ দিনে রেমিট্যান্স ১১৩ কোটি ডলার

বানিজ্যিক ডেস্ক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৯৫ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, প্রতিদিন গড়ে ৫ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে পৌঁছেছে ১৮ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ডলার।

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯০ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার এসেছে।

১৩ থেকে ১৯ মে পর্যন্ত দেশে ৩৫ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। প্রথম ১২ দিনে এসেছিল ৭৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার। এর আগে গত এপ্রিলে ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সবকিছু ঠিক থাকলে আলোচ্য মাসে সেটা অতিক্রম করতে পারে।

 

চলতি অর্থ-বছরের মার্চে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। ফেব্রুয়ারিতে আসে ১৫৬ কোটি ১২ লাখ ডলার। জানুয়ারিতে এসেছিল ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার।

 

 

২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। তবে পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।

সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয় পৌঁছে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। কিন্তু নভেম্বরে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসী বাংলাদেশিদের আয় ঊর্ধ্বমুখী হয়। ওই মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে দেশে পৌঁছে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ