চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম বিদ্যানিকেতন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কলেজ শাখার ১ যুগ পুর্তি উপলক্ষে পূর্ণমিলনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কচুয়ার উন্নয়নের রুপকার, সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’কে আজীবন সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধিত অতিথি বলেন, এলাকায় শিক্ষার আলো বিস্তারে যে সকল ব্যক্তিগণ ভূমিকা রেখেছেন তম্মধ্যে অন্যতম হলেন এই চাঁদপুরের কৃতি সন্তান এমএ খালেকের সুযোগ্য উত্তরসূরী এমএম ফজলে কাদের মুকুল। আমি এ প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে যতটুকু সম্ভব কাজ করার চেষ্ঠা করেছি। আগামীদিনে ও এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা চালিয়ে যাব। স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এমএম ফজলে কাদের মুকুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন। সহকারী প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাজাহান শিশির, চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছালাম সওদাগর, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাবের মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান। এ সময় কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার ইবনে আল যায়েদ হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ ইব্রাহিম খলিল, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,অভিভাবক, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।