শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন। এদিন বিকেলে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

দণ্ডপ্রাপ্ত মো. স্বপন মিয়া (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার কৈজুরী সরকারবাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম (২৪)। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

অ্যাডভোকেট মো. জাকির হোসেন খান জানান, শাসনগাছা এলাকার মির্জারপাড়ের নুরুল ইসলাম কলোনির মোমেনা বেগমের বাসায় ভাড়া থাকতেন নিহত ফাতেমা বেগম। হত্যাকাণ্ডের ছয় বছর পূর্বে ফাতেমা বেগমকে বিয়ে করেন ফেরিওয়ালা মো. স্বপন মিয়া। পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। প্রতিনিয়ত ঝগড়া-বিবাদের এক পর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে ২০১২ সালের ১৯ আগস্ট দিবাগত রাত ৩টায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান স্বপন মিয়া।

তিনি আরো জানান, এ ঘটনায় পরদিন নিহতের ভাই কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুরাপাড়া গ্রামের মোহাম্মদ আলী কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক।


এই ক্যাটাগরির আরো সংবাদ