শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

চাঁদপুরে জাটকা সংরক্ষণে আবারো সাঁড়াশি অভিযান

সজীব দেবনাথ / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

জাটকা সংরক্ষণে আবারো চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বুধবার (১২ এপ্রিল) ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ নৌ বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালিয়েছে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোহ্লা চৌধুরী, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনে থাকা মাছ ধরার ১৫টি নৌকা এবং এক কোটি মিটারের বেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই এই ঘটনায় জড়িত ১৫  জেলেকে আটক করা হয়।

নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, জাটকা সংরক্ষণে গত মার্চ থেকে শুরু হওয়া এমন অভিযান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

অন্যদিকে, চাঁদপুর শহরের তিন নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে বরিশালের হিজলা মেহেন্দীগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার মেঘনা নদীর সীমানায় এই যৌথ সাঁড়াশি অভিযান চালানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ