শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

আগামী দুই সপ্তাহে তীব্র দাবদাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

চৈত্রের খরতাপে পুড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। সহসাই এই তাপদাহ থেকে মুক্তি নেই, বলছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের কোথাও কোথাও আরও তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রোদের তাপে ত্বক পুড়ে যাওয়ার মতন অনুভূতি নগরবাসীর! গরমে হাঁসফাঁস করছে ছেলে বুড়ো সবাই।

তাপদাহের ধকলে বিপাকে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। কেউ শ্রান্ত হয়ে ঘুমিয়ে রিকশায় আবার কেউ গাছের ছায়ায়, পার্কের বেঞ্চিতে শুয়ে খুঁজছেন স্বস্তি।

প্রচণ্ড রোদ ও তাপদাহের দিনে রাজধানীর বিভিন্ন লেকে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোররা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে। এছাড়া রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “দেশের অনেক জায়গায় গরমের তীব্রতা এখনও শুরু হয়নি। এখন যেটা আছে মৃদু আকারে তা আগামী দুই-তিন এরকমই থাকবে।”

আবহাওয়া অফিস বলছে, এপ্রিল শুষ্ক ও উষ্ণতম মাস হওয়ায় গরমের এই অনুভূতি আরও বাড়বে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা না থাকায় কোথাও কোথাও তাপমাত্রা বেড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বজলুর রশিদ বলেন, “ধীরে ধীরে বাতাসের হিমিউনিটিটি বেড়ে যাবে, দিন-রাতের তাপমাত্রা বেড়ে যাবে। সেক্ষেত্রে আগামী ১০-১৫ দিনের মধ্যে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে তীব্র তাপদাহ দেখা দিতে পারে।”

ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে, তার জন্য অপেক্ষা করতে হবে মাসের শেষ অবধি।


এই ক্যাটাগরির আরো সংবাদ