শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সাভারে প্লাস্টিক গোডাউনে আগুন

সাভার প্রতিনিধি / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

সাভারের ভাকুর্তায় একটি প্লাস্টিক বোতলের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ও মোহাম্মদপুরের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকার ওই গোডাউনে আগুন লাগে। প্রাথমিকভাবে গোডাউনের নাম না থাকায় এ সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় একটি বাউন্ডারি দিয়ে পুরাতন প্লাস্টিকের বোতল সংরক্ষণ করে সেগুলো প্রক্রিয়া করা হতো। আজ দুপুর ১টা ২০ মিনিটে খবর পেয়ে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিটসহ কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট ৭ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সাভার ট্যানারি ফায়ার স্টেশনের টিম লিডার মো. মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে গোডাউনের কোনো তথ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী সময়ে জানানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ