শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সজীব দেবনাথ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০), ওয়াবদা গেটের মৃত ইউসুফ হায়দারের ছেলে নেছার আহমদ হাওলাদার (২৫) ও মতলব দক্ষিণ উপজেলার ধুলাইতলী গ্রামের হারুন ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (২৬)।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় আগে থেকে থেমে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস, অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ