শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

মতলবে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সুমন আহমেদ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা করে মেঘনা নদী থেকে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুর বাজার এলাকায় মানববন্ধন করেছে জনতা।


বুধবার (২২ ফেব্রয়ারি) সকাল ১১ টায় উপজেলার ষাটনল বাবুর বাজার এলাকায় মানববন্ধনে অবৈধ বালু উউত্তোলন বন্ধে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন কাউসার সরকার, ফুলচাঁন বর্মন, ইমাম হোসেন, জসিম উদ্দিন সরকার, শহীদ প্রধান, মিন্টু সরকার, বোরহান মেম্বার, নজরুল ইসলাম কাজল, আবু নাসের বেপারী, আবুল হোসেন খান, জগদ্বীশ বর্মন, জিসান ও হারুন সরকার প্রমুখ।


বক্তারা বলেন, মেঘনা নদীর ষাটনল ইউনিয়নের ষাটনল ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হলেও প্রভাবশালী বালুদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু করতে পারেনি। অব্যাহত বালু উত্তোলনে ওই ইউনিয়ন’সহ নদীর তীরের ১০ গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্কে দিনযাপন করছে। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধও হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি। ষাটনল পর্যটনসহ এ অঞ্চলের হাজারো কৃষকের জমি রক্ষায় বালু কাটা বন্ধ করতে হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান এ ব্যাপারে বলেন, মতলব উত্তর উপজেলা সীমানায় মেঘনা নদীতে কোন বালু মহাল নেই। পাশ্ববতী মুন্সিগঞ্জ জেলায় বালুমহাল রয়েছে। তারা সুযোগ মতো চাঁদপুর জেলা সীমানায় অবৈধভাবে প্রবেশ করে বালু কাটার চেষ্টা করে। প্রশাসন বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের অর্থদন্ড ও কারাদন্ডও দিয়েছে। চাঁদপুর জেলা সীমানায় বালু কাটার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ