ব্যাবসার প্রলোভন দেখিয়ে টাকা নিয়া উদাও হওয়ার ঘটনা ঘটেছে।
যাত্রাবাড়ী মাতুয়াইল পশ্চিম পাড়ায় সোমবার (২৩ জানুয়ারি) পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করলে গোপনে দোকানের মালামাল বিক্রি করে পালিয়ে যান আব্দুল হাকিম নামের এক প্রতারক।
জানা যায়, যাত্রাবাড়ী মাতুয়াইল পশ্চিম পাড়ার মোঃ নুরুল ইসলামের বাড়ির নিচে প্রতারক আব্দুল হাকিম মুদি দোকানের জন্য দোকান ভাড়া নেন। তিনি দীর্ঘদিন একই এলাকায় থাকার সুবাদে অনেকের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কলাকৌশলে, ব্যাবসার প্রলোভন দেখিয়ে বহু মানুষের থেকে টাকাপয়সা নিয়েছেন। পাওনাদার রা টাকার জন্য চাপ দিতে থাকলে ২৩ জানুয়ারি গোপনে দোকানের মালমাল বিক্রি করে তিনি পালিয়ে যান।