শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

মোহনপুর ও ইসলামাবাদ ইউপির উপনির্বাচন ১৬ মার্চ

মতলব প্রতিনিধি / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সাথে ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিস।
জানা গেছে, উভয় পদের উপনির্বাচনে আগামী ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। ২৭ ফেব্রুয়ারী প্রত্যাহার এবং ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন এবং ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের মৃত্যুতে ওই পদগুলো শূণ্য হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ