শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

চাঁদপুর মহিলা কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মোঃ রবিউল হাসান / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে সমাজকর্ম বিভাগ কর্তৃক সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) কলেজ কতৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান , এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী।

সেমিনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জনাব উৎপল চন্দ্র দাস। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত পাঠ করে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শাখার শিক্ষার্থী ফারজানা আক্তার এবং গীতা পাঠ করে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শাখার শিক্ষার্থী পূজা ঘোষ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পায় স্বাধীনতা : শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জনাব আলআমিন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করে বলেন যে, স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অভাব প্রতিমূহুর্তে অনুভব করেছে । তিনি যখন মুক্ত হয়ে পাকিস্তান থেকে বাংলার মাটিতে আসেন ,সেদিনই সূচিত হয় বাংলাদেশের প্রকৃত বিজয় এবং পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা । তার স্বদেশ প্রত্যাবর্তন আক্ষরিক অর্থেই শুধু প্রত্যাবর্তন ছিল না, সেটি অর্থনৈতিক,রাজনৈতিক ,সাংস্কৃতিক মুক্তিরও অঙ্গীকার ছিল।

তিনি আরও বলেন, আমি আশাবাদ ব্যক্ত করি নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান , এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, ভ‚গোল বিভাগের বিভগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন। উক্ত সেমিনার অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ