শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকত থেকে বালু তোলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ঘেঁসে বেলাভূমি থেকে ড্রেজার মেশিনে বালু তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একদিন পর সোমবার রাতে আবার ভরাট করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে বালু তোলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হলে পটুয়াখালী জেলা প্রশাসন হস্তক্ষেপ করেন। 

সরেজমিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিলে ওই চক্রের হুশ ফেরে। তারা বাধ্য হয়ে অন্যত্র থেকে ট্রাক ভর্তি করে বালু এনে সোমবার রাতে ওই জায়গা ভরাট করে দেয়। কুয়াকাটা সৈকতের বেলাভূমে অবস্থিত সরদার মার্কেটের উন্নয়নে অবৈধভাবে ওই বালু তোলা হয়েছিল বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে।

রোববার রাতের অন্ধকারে বালু কেটে গর্ত করার ঘটনায় পর্যটক এবং স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে অনেকে ফেসবুকে সৈকত খননের ছবি পোস্ট করে প্রতিবাদ জানায়। এরপর বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসনের নজরে আসে।

কুয়াকাটার ট্যুর অপারেটর জাকারিয়া জাহিদ জানান, স্থানীয় ড্রেজার ব্যবসায়ী নুর মোহাম্মদ সরদার গেস্ট হাউসের ভিটে ভরাট কাজে ওই বালু কেটেছিল। তিনি আরও জানান, নুর মোহাম্মদ ও তার সহযোগীরা এর আগেও আশেপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সৈকতের বালু সরবরাহ করেছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে অভিযুক্তরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দীক সৈকতে বালু নেওয়ার সত্যতা স্বীকার করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ