শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রিটার্ন জমা পড়েছে সাড়ে ২৮ লাখ

বাণিজ্যিক ডেস্ক / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

চলতি ২০২২-২৩ অর্থবছরে ব্যক্তি শ্রেণির ২৮ লাখ ৫১ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৪ হাজার ১শ’ কোটি টাকা।

গত বছরের তুলনায় এবার রিটার্ন জমা পড়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ বেশি এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে ২৪ দশমিক ৯৬ শতাংশ।

এনবিআর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গত ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ এবং এর বিপরীতে আয়কর এসেছিল তিন হাজার ২৮১ কোটি টাকার। বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন।

এনবিআর সূত্র আরও জানায়, এবার রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে ২ লাখ ৫০ হাজার। আবেদনকারি সবাই রিটার্ন দাখিল করলে চলতি অর্থবছরে রিটার্ন জমার পরিমাণ ৩১ লাখ ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, আয়কর অধ্যাদেশ অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল গত ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময় ১ মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ৩০ ও ৩১ ডিসেম্বর সরকারি ছুটি হওয়ায় গতকাল ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় পান করদাতারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ