শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নোয়াখালীতে ইয়াবা ও আইস-ক্রিস্টালসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথসহ দুলাল হোসেন (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৯২ লাখ ১ হাজার টাকা।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুুল হাসান। এরআগে মঙ্গলবার রাতে সোনাইমুড়ী কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সেফায়েত উল্যার ছেলে। সে প্রশাসনের তালিকাভুক্ত একজন চিহিৃত মাদক কারবারি।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদকের একটি বড় চালান নোয়াখালীতে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কের সোনাইমুড়ী কলেজের সামনে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় ওই সড়কের কয়েকটি গাড়িতে তল্লাশিও করা হয়। তল্লাশি চলাকালে একটি গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে দুলাল। পরে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানায়, সে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকগুলো নিয়ে সোনাইমুড়ী হয়ে চাঁদপুর নিয়ে যাচ্ছিল। সে দীর্ঘদিন ধরে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ