শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ধর্মঘটে গেল যাত্রীবাহী ছোট যানবাহন

দর্পণ ডেস্ক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

রাজশাহীতে বাসের পর এবার ধর্মঘটে যাত্রীবাহী ছোট যানবাহনগুলোও। সকল সড়কে অবাদ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্টেশনের দাবিতে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটে গেছে সিএনজি চালিত অটোরিকশা ও ত্রিহুল এবং হিউম্যান হলার-লেগুনা মালিক সমিতি।

শুক্রবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করে। ফলে রাজশাহীতে এই যাত্রীবাহী ছোট যানবহনগুলো চলাচল করছে না।

রাজশাহীর অভ্যন্তরীণ রুটে এইসব যানবাহনগুলো চলাচল করে থাকে।

রাজশাহী সিএনজি চালিত অটোরিকশা (মিশুক) মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও ত্রিহুল এবং হিউম্যান হলার ও লেগুনা জেলার অভ্যন্তরণী রুটে চলাচল করে। কিন্তু সকল সড়কে আমরা অবাদে চলাচল করতে পারি না। বাধা দেওয়া হয়। এছাড়াও নতুন অটোরিকশা কেনা হলে তার রেজিস্টেশন করতে হয়রানির শিকার হতে হয়। এ কারণে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, দুই দফা দাবির বিষয়ে বৃহস্পতিবার রাতে মালিক সমিতির যৌথ বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

এর একদিন আগে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়। এতে রাজশাহী থেকে সকল যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ