শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন থেকে মো. ইয়াছিন (১৯) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে নেয়াজপুর ২নং ওয়ার্ড হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইয়াছিন ওই বাড়ির জামাল উদ্দিনের ছেলে। তিনি সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। চার ভাই বোনের মধ্যে ইয়াছিন সবার ছোট ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকে ইয়াছিনের বড় ভাইদের সঙ্গে ঢাকায় থাকতো তার মা। এ সুবাদে গ্রামের বাড়িতে সে একাই থাকতো। শুক্রবার সকাল ৯টার দিকে ঘর থেকে ইয়াছিনের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা ধাক্কি করে খুলেন বাড়ির দুইজন ব্যক্তি। দরজা খুলে ভিতরে গিয়ে শয়ন কক্ষের আড়ির সাথে ঝুলন্ত অবস্থায় ইয়াছিনের মৃতদেহ দেখতে পায় তারা। পরে বিষয়টি থানায় অবগত করা হয়। স্থানীয়দের ধারণা ব্যক্তিগত কোন বিষয় নিয়ে ইয়াছিন আত্মহত্যা করেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ