শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

মন্দা-দুর্ভিক্ষ ঠেকাতে বিশ্বব্যাংকের ১৭০ বিলিয়ন ডলারের তহবিল

বানিজ্যিক ডেস্ক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বিশ্ব মন্দা আর দুর্ভিক্ষ ঠেকাতে সহযোগী দেশগুলোর জন্য ১৭০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক। 

এই তহবিল থেকে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হবে কেবল খাদ্য উৎপাদন বাড়াতে।

সংকট সংঘাত আর নানা টানাপড়েনে ক্ষত-বিক্ষত সারা পৃথিবী। দেশে দেশে বাড়ছে চরম অনিশ্চতয়তা। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক বৈঠকেও প্রায় পুরোটা জুড়ে উঠে এলো কেবল সতর্কবার্তা। চার দেয়ালের ভেতর যখন শঙ্কার কথা বলছেন নীতি নির্ধারকরা তখন বাইরে চলছিল বিক্ষোভ।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মনে করেন, বিশ্ব নেতাদের নির্লিপ্ততা পৃথিবীবাসীকে নিয়ে যাচ্ছে মহা সংকটে।

তার মতে, বছর দুয়েক আগেও বিশ্বজুড়ে শান্তি ছিল। মূল্যস্ফীতি, সুদের হার নিয়ে কোনো চাপ ছিলো না। সে অবস্থা থেকে আমরা চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছি। ভূ-রাজনৈতিক সংকট আর সংঘাত পুরো বিশ্বকে বিপদজনক অবস্থায় ঠেলে দিচ্ছে।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস জানান, সংকট এড়াতে বিশ্বের মোড়ল দেশগুলো হাত গুটিয়ে থাকলেও বিশ্বব্যাংক তার সহায়তা অব্যাহত রাখবে।

তিনি বলেন, “সংকট মোকাবিলায় আগামী ১৫ মাসে ১৭০ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। যার মধ্যে ৩০ বিলিয়ন ডলার ব্যয় হবে খাদ্য নিরাপত্তায়। এছাড়া আইএমএফ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৬ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বেসরকারি খাতে।”

বিশ্বব্যাংক প্রধান মনে করেন, দেশে দেশে উন্নয়ন শুধু থেমেই যায়নি বরং এখন উল্টো পথে হাঁটছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ