শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

রূপসা উত্তর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম

মোঃ হাছান আলী / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে দিনব্যাপী শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।
এ সময় উক্ত ইউনিয়নের সর্বমোট ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তৈল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তৈলের দাম ধরা হয়েছে ১১০ টাকা, চিনি ৫৫ টাকা এবং মসুর ডাল ৬৫ টাকা।
ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোস্তফা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১হাজার ৩শ’২৬জনকে ফ্যামিলি কার্ড প্রদান করে টিসিবি মূল্য ৪০৫ টাকার একটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, ও ১ কেজি চিনি সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে প্রদান করা হয়েছে।
বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাউছার উল আলম (কামরুল) ইউপি সদস্য ইদ্রিস ব্যাপারী, ইউনুছ পাটওয়ারী,  ইব্রাহীম মৃধা, মোঃ হাছান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ