শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ফিশিং বোটসহ ৩১ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় দুটি ফিশিং বোটসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনির তকি জানান, বুধবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় কোস্টগার্ড বাহিনীর জাহাজ বিসিজি ‘এস মনসুর আলী’ সমুদ্র প্রহরা অবস্থান কালে পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল অধুরে বাংলাদেশের জলসীমায় এফভি মঙ্গল চান্দী-২৫’ এবং এফভি মঙ্গল চান্দী-৩’ নামক ফিশিং বোট দুইটি জব্দ করে।

৩১ জন ভারতীয় জেলেসহ জব্দকৃত বোট দুইটি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরে আনা হয়। জব্দকৃত ট্রলার এবং আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত ফিশিং ট্রলার দুইটিতে বিপুল পরিমান সামুদ্রিক মাছ রয়েছে। তাই ওই মাছ গুলো নিলামে বিক্রি করে সরকারী কোষাগারে প্রাপ্ত অর্থ জমা করা হবে। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফিশিং বোট ও ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ