শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

কমতে শুরু করেছে ডলারের দাম

বানিজ্যিক ডেস্ক / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

কদিন আগেও খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে ১২০ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে বাংলাদেশ ব্যাংকের নেয়া কিছু পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। রোববার (১৪ আগস্ট) খোলাবাজারে ডলারের দাম পর্যালোচনা করে দেখা যায়, বর্তমানে কার্ব মার্কেটে ডলার বিক্রি হচ্ছে ১১২-১১৪ টাকায়।

ডলারের সংকট কমাতে ও দাম সামলাতে বাংলাদেশ ব্যাংকের নেয়া নানামুখী পদক্ষেপের মধ্যে বিলাসী পণ্যসহ সার্বিক আমদানিতে নানা শর্ত আরোপের সুফল আসতে শুরু করেছে বাজারে। কমেছে আমদানির এলসি (লেটার অব ক্রেডিট–ঋণপত্র) খোলার সংখ্যা, এতে চাপ কমেছে ডলারের বাজারে, ফিরতে শুরু করেছে টাকার মান।

রোববার (১৪ আগস্ট) মতিঝিলের কয়েকটি মানি এক্সচেঞ্জের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে তারা ১১০-১১১ টাকা দরে ডলার কিনছে এবং বিক্রি করছে ১১২-১১৪ টাকা দরে। তবে ডলার ব্যবসায়ীরা বলছেন, দাম কমায় বলা যাবে না বাজার স্থিতিশীল হয়েছে। যতদিন না টাকার মান আন্তর্জাতিক পর্যায়ে বাড়ছে, বাজার স্থিতিশীল হচ্ছে, ততদিন পর্যন্ত ডলারের বাজার দোদুল্যমান থাকার শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রাশিয়া-ইউক্রেন সংকট কেন্দ্র করে সারা বিশ্বে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে ডলারের বাজারে। একদিকে দেশের রিজার্ভ কমে যাওয়া, অন্যদিকে রফতানির বিপরীতে আমদানি বেড়ে যাওয়ায় টাকার মানের অবমূল্যায়ন হতে শুরু করে, দেদার বাড়তে থাকে ডলারের দাম।

এদিকে রফতানির বিপরীতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে মারাত্মক ডলার সংকট। তবে বাংলাদেশ ব্যাংকের আমদানিতে কড়া শর্তারোপের ফলে কমে এসেছে আমদানি ব্যয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগস্ট মাসের ১১ দিনে দেশে মোট ১৬১ কোটি ডলারের সমপরিমাণ মূল্যের আমদানির ঋণপত্র খোলা হয়েছে, যা জুলাই মাসের তুলনায় ৯৪ কোটি ডলার বা ৩৬ শতাংশ কম। জুলাই মাসে আমদানি হয়েছিল ২৫৫ কোটি ডলার।

এদিকে, গত মাস থেকেই বাড়তে শুরু করেছে রেমিট্যান্স প্রবাহ। ধারণা করা হচ্ছে, এভাবে রেমিট্যান্সের ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে সংকটকালীন অবস্থা স্বাভাবিক হয়ে আসবে। সবশেষ হিসাব অনুযায়ী (১২ আগস্ট পর্যন্ত), বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৩৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।


এই ক্যাটাগরির আরো সংবাদ