শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বেড়েছে সোনার দাম

বাণিজ্যক ডেস্ক / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। বুধবার (২৭ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি স্বর্ণ অলঙ্কার বিক্রির ক্ষেত্রে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৭ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৮ হাজার ৫৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও রূপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই সোনার দাম কমানো হয়। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছিল ৭৭ হাজার ২১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছিল। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে করা হয়েছিল ৬৩ হাজার ২১৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫২ হাজার ৭২১ টাকা করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ