শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

জরুরি নয় এমন পণ্যের কেনাকাটা স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনই দরকার নয় এমন পণ‍্যের কেনাকাটা স্থগিত করতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছুটোছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ‍্য অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে চলমান বৈশ্বিক সংকটে খরচ কমাতে উন্নয়ন প্রকল্পগুলোকে তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ‘এ’ ক্যাটাগরিতে শতভাগ, ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ বাস্তবায়ন করতে বলেন। এছাড়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ রাখতে বলেছেন।

এদিকে মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ছোটাছুটি না করে মন্ত্রীদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

তিনি বলেন, “এখন যে সংকট হচ্ছে সেটা আসলে বৈশ্বিক, একইভাবে বাংলাদেশেরও। এই সংকট আরও বাড়বে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না।”

দেশে এখন জ্বালানি নিয়ে সংকট আছে স্বীকার করে সেতুমন্ত্রী বলেন, “তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনও সমস্যা সমাধানের জন্য পারদর্শী। তাই এই সমস্যাও বেশিদিন থাকবে না।”


এই ক্যাটাগরির আরো সংবাদ