শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সৈকতের জিওটিউব কেড়ে নিল কিশোর পর্যটকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভাঙ্গন ঠেকাতে ব্যবহৃত জিও টিউবের মাঝখানে থাকা পানির গর্তে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে বড় বোনসহ নিকট আত্মীয়রা ছিলেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ জানায়, ঢাকার বংশাল থেকে বড় বোন এবং মামা-খালাসহ ২৩ সদস্যের এক বহরের সঙ্গে শুক্রবার সকালে কুয়াকাটা বেড়াতে আসেন দশম শ্রেণির ছাত্র কিশোর পর্যটক নাহিয়ান মাহাদি নাফি। দুপুরের দিকে সৈকতে এসে পানিতে নামেন তিনি। সাঁতার না জানা ওই কিশোর পর্যটক সমুদ্রের ভাঙন ঠেকাতে ব্যবহৃত দু’টি জিও টিউবের মাঝখানের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা করলেও সমুদ্রের ঢেউয়ে তা কিছুটা ব্যহত হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন কিশোর নাফি।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডা. সৈয়দ আশিকুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মৃত নাহিয়ান মাহাদি নাফি’র বড় বোন নামিরা জাহান ঐশি জানান, কুয়াকাটা সৈকতে ব্যবহৃত জিও টিউবের গর্তে পড়ে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে ওই কিশোর সাঁতার জানেন না বলেও জানিয়েছেন তিনি।

মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের পর্যটক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ